ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে উখিয়ায় কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ওয়ান শুটার গান বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা, পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাদের স্মরণে দোয়া ও মিলাদ বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সৌদি আরবে প্রবাসী সাংবাদিকদের নেতৃত্বে ফারুক আহমেদ চাঁনের ৩০ বছর টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,মৌলভীবাজার : প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান ও অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক এ কে এম সাইফুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে গুণী শিক্ষক নির্বাচনের অংশ হিসেবে সিলেট বিভাগের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে সর্বোচ্চ ৯২ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন লতিফা নিলুফার পাপড়ি।

দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও সৃজনশীল বিকাশে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁর এ অর্জন বলে সংশ্লিষ্টরা জানান।

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চাতেও রয়েছে তাঁর উজ্জ্বল পরিচিতি। তিনি কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক। তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংবাদপত্রে নিয়মিত কলাম লেখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষা, সমাজ ও সাহিত্য নিয়ে তিনি লেখালেখি করেন।

লতিফা নিলুফার পাপড়ি বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ছড়াকার আবদুল হামিদ মাহবুবের সহধর্মিণী।

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মৌলভীবাজারের শিক্ষক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। বিশ্ব শিক্ষক দিবসের প্রাক্কালে তাঁর এ অর্জন জেলার প্রাথমিক শিক্ষা খাতের জন্যও গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

আপডেট সময় : ০৩:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬