ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২৮ জন। মারা গেছেন দুজন। বর্তমানে বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে ৪৫ জনকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোর সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু রোগীর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অভয়নগরে ছয়জন, বাঘারপাড়ায় পাঁচজন, চৌগাছায় একজন, ঝিকরগাছায় দুজন, কেশবপুরে চারজন, মনিরামপুরে তিনজন, শার্শায় ছয়জন এবং যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ছয়জন রয়েছেন। বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা শূন্য। উপজেলা ও হাসপাতালভিত্তিক হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অভয়নগরে ৭৫৮ জন, বাঘারপাড়ায় ১৯০ জন, চৌগাছায় ৫৩ জন, ঝিকরগাছায় ৮৫ জন, কেশবপুরে ২৩৯ জন, মনিরামপুরে ১৬১ জন, শার্শায় ২৪০ জন এবং যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১৯৫ জন। এ সময়ে অভয়নগরে ৭৩৮ জন, বাঘারপাড়ায় ১৬৮ জন, চৌগাছায় ৫০ জন, ঝিকরগাছায় ৭৩ জন, কেশবপুরে ২১৭ জন, মনিরামপুরে ১৪৮ জন, শার্শায় ১৯৮ জন এবং যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪৩৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। জেলায় মোট ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে অভয়নগরে ১৬ জন, বাঘারপাড়ায় নয়জন, চৌগাছায় তিনজন, ঝিকরগাছায় ১০ জন, কেশবপুরে ১৩ জন, মনিরামপুরে ছয়জন, শার্শায় ৩২ জন এবং যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩১ জন রয়েছেন। সব মিলিয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২০ জন। প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি বছরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সারিতে দুজন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য নথিভুক্ত রয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য শার্শা থেকে ১০ জন,অভয়নগর থেকে চারজন, বাঘারপাড়া থেকে ১৩ জন, ঝিকরগাছা থেকে দুজন, কেশবপুর থেকে নয়জন, মনিরামপুর থেকে সাতজনকে অন্যত্র রেফার করা হয়েছে। চৌগাছা ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে কাউকে রেফার করার তথ্য নেই। সব মিলিয়ে রেফার করা রোগীর সংখ্যা ৪৫ জন।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ ও জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

আপডেট সময় : ০৯:৩১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬