ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের অস্থায়ী চেকপোস্টে একটি নোহা গাড়ি থামানোর পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে নোহা বক্সি গাড়িটিও।

বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এ অভিযান চালায় টেকনাফ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলাল উদ্দিন (৪৮), মাহাবুবুর রহমান মাহবুব (৩১), মো. রিশাদ (২৪) ও আব্দুল্লাহ (২৫)। তাদের সবার বাড়ি টেকনাফের বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে টেকনাফমুখী একটি নোহা গাড়ি চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ির চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। পরে গাড়ির পেছনের দরজা খুলে থাকা চারজনও পালানোর চেষ্টা করেন। পুলিশের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৮৯/৯২৭, তারিখ ২৮ অক্টোবর ২০২৬।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬