ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ শিক্ষকদের দীর্ঘদিনের নিষ্ঠা ও খেদমতের স্বীকৃতিস্বরূপ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী। মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোরতাজা হাসান ফয়জী মাসুমের উদ্যোগে প্রতিষ্ঠানের যেকোনো বিভাগে ধারাবাহিকভাবে পাঁচ বছর খেদমত সম্পন্নকারী উস্তাদদের পর্যায়ক্রমে মাদরাসার নিজস্ব খরচে পবিত্র উমরাহ পালনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে পবিত্র উমরাহ সফরে রয়েছেন মাদরাসাটির পাঁচজন উস্তাদ। তাঁরা হলেন—মুফতি শাকিল আহমাদ, মাওলানা আদনান হিজবুল্লাহ, হাফেজ হাবিবুর রহমান, হাফেজ আনোয়ার হোসাইন ও মাওলানা আবু ওমর।

মাদরাসার লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছেন এসব নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁদের খেদমতের স্বীকৃতি হিসেবে এই উমরাহ সফরের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির এ উদ্যোগ শিক্ষক ও প্রতিষ্ঠানের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং দীর্ঘমেয়াদি খেদমতের মূল্যায়নের একটি দৃষ্টান্ত।

আল্লাহ তাআলা সম্মানিত পাঁচ উস্তাদের উমরাহ কবুল করুন, তাঁদের সুস্থতা ও নিরাপত্তা দান করুন এবং নিরাপদে মাদরাসায় ফিরিয়ে আনুন—এমন দোয়া কামনা করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ

আপডেট সময় : ১০:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬