ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার বরুড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬, বুধবার বিকেলে বরুড়ার দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করে বরুড়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী যুবদল।

“যুব, ঐক্য ও প্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক।

বরুড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মোঃ শাহ আলম, বরুড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন কলোল।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী ও বরুড়া পৌরসভা যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান পাটোয়ারী।

বরুড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গাজী মমিনুল হক লিটন এবং বরুড়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সীমান্তের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং আগামী দিনে দলের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় যুবদল ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬