ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা কাঠামো পরীক্ষাসর্বস্ব, অভিযোগ নুরুল ইসলাম সাদ্দামের অন্ডকোষে ব্যথার কারণ ও চিকিৎসা পদ্ধতি সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে: মীর হেলাল উদ্দিন পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে পাওয়া গেল ধারালো ব্লেড পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু নীলফামারীতে স্ত্রীর প্রেমিক সন্দেহে শ্রমিকদল নেতাকে পুলিশে দিলেন স্বামী এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা সেলিম জাহাঙ্গীর গ্রেপ্তার, সাবেক চেয়ারম্যানও আটক

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা সেলিম জাহাঙ্গীর গ্রেপ্তার, সাবেক চেয়ারম্যানও আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া (বাছির) ও পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল রাজধানীর পল্টন এলাকা থেকে নাজমুল হাসানকে গ্রেপ্তার করে। একই দিন কুমিল্লার নাঙ্গলকোটের নিজ বাড়ি থেকে সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাজমুল হাসান ভূঁইয়া বদরপুর গ্রামের আবদুল জলিল ভূঁইয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে পল্টন এলাকায় সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভূঁইয়ার বাসায় থাকতেন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে পল্টন মডেল থানা-পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁর আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ জানান, সাবেক উপজেলা চেয়ারম্যানকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই চলছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নাঙ্গলকোট থানা-পুলিশ জানিয়েছে, সেলিম জাহাঙ্গীরকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত সেলিম জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শিক্ষা কাঠামো পরীক্ষাসর্বস্ব, অভিযোগ নুরুল ইসলাম সাদ্দামের

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা সেলিম জাহাঙ্গীর গ্রেপ্তার, সাবেক চেয়ারম্যানও আটক

আপডেট সময় : ০৭:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬