ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে বজ্রপাতে নিহত লিটনের পরিবার পেল দুই লাখ আঠারো হাজার টাকার চেক মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান কপ৩১ সম্মেলনে যশোর বেনাপোলে পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব কঠিন: জ্বালানিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রীদের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং রাত ২টার সময়ও বিভিন্ন কাজের অগ্রগতি জানতে চান।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অনেকে মনে করতে পারেন, মন্ত্রিত্ব অনেক আরামের। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা অনেক কঠিন। তিনি আমাদের প্রত্যেকের কাজ এত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন যে, প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে নির্দেশনা দেন। কখনো রাত ২টার সময়ও খবর আসে, অমুক কাজ হয়েছে কি না, তা খোঁজ নিতে হবে। তখন আমাদেরও খোঁজ নিতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করতে চান। তিনি বিশ্বাস করেন, দক্ষ ব্যবস্থাপনা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিশেষ করে গত ১৭ বছরের দুঃশাসন ও অর্থনৈতিক অনিয়ম থেকে দেশকে বের করে আনতে হলে সবাইকে তার মতো কাজ করতে হবে। দলগতভাবে কাজ করতে পারলেই একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব।’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গে জ্বালানিমন্ত্রী বলেন, ‘এআইয়ের সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও রয়েছে। বাংলাদেশের মতো জনবহুল দেশে এআইয়ের কারণে অনেক মানুষের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। তাই এ প্রযুক্তিকে উৎপাদনশীলতা বাড়ানোর কাজে ব্যবহার করতে হবে। এর মাধ্যমে উৎপাদনের মান নিয়ন্ত্রণসহ বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব।’

মন্ত্রী গবেষণা ও উন্নয়ন খাতে বরাদ্দের ঘাটতি তুলে ধরে বলেন, ‘দেশের সরকার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ে গবেষণা ও উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট রাখা হয় না। ফলে গতানুগতিক উন্নয়ন হলেও নতুন উদ্ভাবন ও দেশীয় প্রযুক্তির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। নিজস্ব ধারণা ও উদ্ভাবনকে কাজে লাগাতে গবেষণার সুযোগ বাড়ানো প্রয়োজন।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘সৌরবিদ্যুৎ, কৃষি ও স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবনগুলোকে কাজে লাগাতে হবে। সরকার সৌরবিদ্যুৎকে একটি আন্দোলন হিসেবে গ্রহণ করেছে। এ মাসের শেষ দিকে একটি সোলার এক্সপো আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে প্রদর্শিত নতুন প্রযুক্তি কাজে লাগানো গেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা বাড়বে।’

তিনি বলেন, ‘কৃষি ও স্বাস্থ্যসহ প্রতিটি খাতে গবেষণার সুযোগ তৈরি করতে হবে। নতুন উদ্ভাবনগুলোকে আরও উন্নত করে বাস্তবে প্রয়োগ করা গেলে এর সুফল দেশের মানুষ ভোগ করতে পারবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব কঠিন: জ্বালানিমন্ত্রী

আপডেট সময় : ১০:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬