ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী যাত্রা ও সার্কাস শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান পেনাল্টিতে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত নাহিদ ইসলাম ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো চরফ্যাশনে যুবদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক ঝালমুড়ি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে রানীগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠ ও রানীগাঁও পশ্চিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের সালামী ঠিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রানীগাঁও বাজারে আয়োজিত তাফসির মাহফিল উপলক্ষে হৃদয় তার ঝালমুড়ির দোকানে বিদ্যুতের সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, হৃদয় মিয়া ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:১৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬