ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী যাত্রা ও সার্কাস শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান পেনাল্টিতে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত নাহিদ ইসলাম ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো চরফ্যাশনে যুবদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 

বরুড়ায় সন্ত্রাসবিরোধী আইনে চারজনসহ গ্রেপ্তার ৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজন এবং চুরির মামলায় একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আড্ডা ইউনিয়নের পিলগিরি গ্রামের আব্দুল মতিনের ছেলে আবু ইউসুফ (৪৬), ভবানীপুর ইউনিয়নের পোমতলা মজুমদার বাড়ির আব্দুর রশিদ মজুমদারের ছেলে মাছুম মজুমদার (৪১), খোশবাস দক্ষিণ ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত হারুনের ছেলে সোলেমান (৪৫) এবং শাকপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৫০)।

এ ছাড়া চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন বরুড়া পৌর এলাকার কাদবা দেওড়া গ্রামের মো. শফি উল্লাহর ছেলে মো. ইব্রাহিম খলিল (৩২)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী

বরুড়ায় সন্ত্রাসবিরোধী আইনে চারজনসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় : ১০:১৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬