ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী যাত্রা ও সার্কাস শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান পেনাল্টিতে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত নাহিদ ইসলাম ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো চরফ্যাশনে যুবদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 

পাবনায় গ্রামীণ ব্যাংকে আগুন, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পাবনায় গ্রামীণ ব্যাংকে আগুন — পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে দোগাছি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে ১টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকটির দোগাছি ইউনিয়ন শাখা অফিসের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় এবং থাইগ্লাস ভাঙচুর করে। পরে তারা অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আব্দুল ওহাব বলেন, ‘হঠাৎ ভাঙচুরের শব্দ শুনে বাইরে আসি। এ সময় হেলমেট ও মুখ ঢাকা ১০-১৫ জনের একটি দল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এসে জানালা ভাঙচুর করে। পরে তারা জানালা দিয়ে ২-৩টি পেট্রোলবোমা ভেতরে ছুড়ে মারে এবং আগুন ধরিয়ে পালিয়ে যায়।’

আসাদুজ্জামান আরও জানান, আগুনে ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনার পর রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই রাতেই পুলিশের একটি টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে পুলিশের অপর একটি দল গিয়ে আলামত সংগ্রহ করেছে। তিনি জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ধরনের হামলার ঘটনা পাবনায় উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ব্যাংক কর্তৃপক্ষও এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় জনগণের সহযোগিতায় দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

এদিকে, হামলার পর স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের হামলা ভবিষ্যতে যাতে না ঘটে, সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী

পাবনায় গ্রামীণ ব্যাংকে আগুন, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়

আপডেট সময় : ১২:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬