ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, এসআইকে কুপিয়ে জখম রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

পোশাকখাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পোশাকখাতে সরকারি বেসরকারি অংশীদারত্ব — আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (SCAIP) প্রকল্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয় ও SCAIP যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগী ছিল ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ (STILE II) প্রকল্প।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। এ খাত লাখ লাখ মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা প্রত্যাশা করে।

তিনি বলেন, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। কমপ্লায়েন্সকে বাণিজ্য কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রক্রিয়া সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং লাইসেন্সিং, কমপ্লায়েন্স ও বন্দরসংক্রান্ত অনুমোদন দ্রুততর করতে সরকার কাজ করছে।

মন্ত্রী আরো বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারের বিদ্যমান সুবিধা ধরে রাখা এবং নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে প্রস্তুত করতে হবে।

SCAIP প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে পরিবেশদূষণ কমার পাশাপাশি উৎপাদন ও পরিচালন ব্যয়ও সাশ্রয় হবে।

এ ছাড়া বাংলাদেশ বয়লার কোড, ডিজিটাল পরিদর্শনব্যবস্থা, ইটিপির অনলাইন পর্যবেক্ষণ, ডিজিটাল পরিবেশগত ছাড়পত্র, ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী ডেটা ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ পর্যালোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব অপরিহার্য। এ জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করে কমপ্লায়েন্সকে উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির হাতিয়ারে পরিণত করতে হবে।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (BMZ) অর্থায়নে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের (GIZ) মাধ্যমে SCAIP ও STILE II প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। SCAIP প্রকল্পের পৃষ্ঠপোষক বাণিজ্য মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী অংশীদার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্রকল্পটি বস্ত্র খাতে নিরাপত্তা, শ্রম ও পরিবেশগত মানদণ্ড পর্যবেক্ষণে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরএসসি, বিজিএমইএ ও বিকেএমইএর নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, এসআইকে কুপিয়ে জখম

পোশাকখাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৪:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬