ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, এসআইকে কুপিয়ে জখম রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

মাধবপুরে তাহেরীকে ছাড়াই সুন্নি মহাসম্মেলনের সিদ্ধান্ত, অনুসারীদের ক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। তাঁর অংশগ্রহণ নিয়ে বিরোধের জেরে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে তাঁকে ছাড়াই খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তের পর তাহেরীর অনুসারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে খান্দুরা হাবেলীর পীর সৈয়দ জুবায়ের কামাল, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমসহ দরবারের পীর-সাহেবদের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে তাহেরীকে ছাড়াই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল এবং বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে সম্মেলনে তাহেরীর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁকে মাহফিলে যোগ দিতে না দেওয়ার ঘোষণা দিয়ে শনিবার বিকেলে উপজেলার কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বহরা ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শাহীন আলম রিপন।

এদিকে, প্রশাসনের এ সিদ্ধান্তের পর তাহেরীর অনুসারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন তাঁর সমর্থকরা।

স্থানীয়দের মতে, সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, এসআইকে কুপিয়ে জখম

মাধবপুরে তাহেরীকে ছাড়াই সুন্নি মহাসম্মেলনের সিদ্ধান্ত, অনুসারীদের ক্ষোভ

আপডেট সময় : ০৭:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬