ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ১৯ আসামি খালাস

বরুড়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ, মতবিনিময়ে অংশ নিলেন ৭০ শিক্ষক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় ও পাঠদান পদ্ধতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে কুমিল্লার বরুড়ায় আয়োজিত এক মতবিনিময় সভায়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত ও অভিজ্ঞ ৭০ জন শিক্ষক অংশ নেন।

গতকাল বরুড়া উপজেলার হোটেল রেড উইংয়ে নিলয় মোটরসের উদ্যোগে এবং কুমিল্লা মোটরসাইকেল গ্যালারির সহযোগিতায় এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণকান্ত দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মানসম্মত ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তর থেকেই। এ পর্যায়ে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো জরুরি। এ ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার বিকল্প নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাঠদান পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসাদুজ্জামান রনি প্রাথমিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষক মো. রুহুল আমিন।

এ সময় আরও বক্তব্য দেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী উদ্দিন, ‘ওরাই আপনজন’ সামাজিক সংগঠন বরুড়া, কুমিল্লার সভাপতি ও সাংবাদিক ইলিয়াছ আহমদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার, মো. সোলেমান, মো. বিল্লাল হোসেন, আবদুল হক, মো. ফিরোজ, সাবিত্রী দত্ত এবং সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ভূঁইয়া ও সাইফুল ইসলাম হাজারী।

আলোচনায় নতুন ও অভিজ্ঞ শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শ্রেণিকক্ষে পাঠদানের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে কার্যকর যোগাযোগের বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি শিক্ষার্থীদের শিখনঘাটতি চিহ্নিত করে তা পূরণে শিক্ষকদের আরও মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা নিয়েও মতামত দেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা মোটরসাইকেল গ্যালারির স্বত্বাধিকারী মো. আবদুল হালিম মোল্লা। তিনি শিক্ষার উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং আয়োজনের সার্বিক সহযোগিতা করেন।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত ৩৫ জন শিক্ষকসহ মোট ৭০ জন শিক্ষককে নিয়ে এ সভার আয়োজন করা হয়। নবীন শিক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি এবং প্রবীণ শিক্ষকদের সঙ্গে তাঁদের পেশাগত যোগাযোগ জোরদারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিক্ষার উন্নয়নে সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইকরামুল হক ও স্মৃতি রাণী ভৌমিক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল

বরুড়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ, মতবিনিময়ে অংশ নিলেন ৭০ শিক্ষক

আপডেট সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬