ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন কেশবপুরের ইউএনও রেকসোনা খাতুন ,বিদায় বেলায় কাঁদলেন চাইলেন দোয়া প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারের নির্দেশনায় রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ পালংখালী সীমান্তে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক যশোর বোর্ডের ১১ প্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ অকৃতকার্য

কুষ্টিয়ায় ডিআইজি মোস্তাফিজুর রহমানের আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মোস্তাফিজুর রহমান রোববার কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় ডিআইজি কুষ্টিয়া সার্কিট হাউজে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। পরে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সকাল ১০টায় পুলিশ লাইন্স কুষ্টিয়ার সভাকক্ষে বিশেষ কল্যাণ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম।

সভার প্রধান অতিথি ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান কুষ্টিয়া জেলার সকল স্তরের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের পেশাগত সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। ডিআইজি প্রত্যেকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, খুলনা রেঞ্জের ডিআইজির স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রাফিউল রহমান, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার, কুষ্টিয়ার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবি সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

কল্যাণ সভার মাধ্যমে মাঠ পর্যায়ের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়ায় উপস্থিত পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

কুষ্টিয়ায় ডিআইজি মোস্তাফিজুর রহমানের আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬