ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন কেশবপুরের ইউএনও রেকসোনা খাতুন ,বিদায় বেলায় কাঁদলেন চাইলেন দোয়া প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারের নির্দেশনায় রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ পালংখালী সীমান্তে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক যশোর বোর্ডের ১১ প্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ অকৃতকার্য

অসচ্ছল সেলিনা বেগমকে স্বাবলম্বী করে তুলতে ইলেকট্রনিক সেলাই মেশিন উপহার দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :জুলাই আন্দোলনে শহিদ পরিবারের একজন সদস্যের স্বাবলম্বী হওয়ার পথে সহযোগিতা করলেন প্রশাসন। আর্থিক অসচ্ছলতার কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা সেলিনা বেগমকে সোমবার সকালে একটি ইলেকট্রনিক সেলাই মেশিন প্রদান করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সেলিনা বেগমের হাতে সেলাই মেশিনটি তুলে দেন।

সেলিনা বেগম নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপার ডাকঘর এলাকার নিমাইগাশারী গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। পিতা মৃত মজিবর রহমান, মাতা হাসি বেগম। তার গেজেট নম্বর ৫০৬ এমএইচ ২৫৮২।

সম্প্রতি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন জমা দেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বর্তমানে চরম আর্থিক কষ্টে দিনযাপন করছেন। সংসারের ব্যয় নির্বাহ এবং আত্মকর্মসংস্থানের জন্য একটি ইলেকট্রিক সেলাই মেশিন পেলে সেলাই কাজের মাধ্যমে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করতে পারবেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেলিনা বেগমের হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জুলাই শহিদ পরিবারগুলোর পাশে সরকার সবসময় আছে। সেলিনা বেগমের মতো যারা আত্মনির্ভরশীল হতে চান, তাদেরকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে সহায়তা করাই আমাদের লক্ষ্য। এই সেলাই মেশিনের মাধ্যমে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত সেলিনা বেগম বলেন, এই মেশিন দিয়ে কাজ করে এখন থেকে পরিবারের খরচ চালাতে পারব। প্রশাসনের এই সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন জানায়, জুলাই শহিদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসন এবং স্বাবলম্বী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

অসচ্ছল সেলিনা বেগমকে স্বাবলম্বী করে তুলতে ইলেকট্রনিক সেলাই মেশিন উপহার দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৮:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬