মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার সময় আরেক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।
আটক শিউলি (৪৫) ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার গলদা গ্রামের মরিয়ম (৫৫) চর্মরোগের চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এ সময় শিউলি তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন। পরে যশোর কোতোয়ালী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রতিনিধির নাম 


















