ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন কেশবপুরের ইউএনও রেকসোনা খাতুন ,বিদায় বেলায় কাঁদলেন চাইলেন দোয়া প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারের নির্দেশনায় রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ পালংখালী সীমান্তে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক যশোর বোর্ডের ১১ প্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ অকৃতকার্য

নদীপথে পাচারের সময় ২০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান.স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী নদীপথে পাচারের চেষ্টা ব্যর্থ করে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক অভিযানে এ ইয়াবা উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিয়ানমার থেকে এক ব্যক্তি একটি পোটলা হাতে নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা কালো পোটলাটি ফেলে নিকটবর্তী তুলাতলী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো একটি খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী দুটি প্যাকেটে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও পলাতক চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

নদীপথে পাচারের সময় ২০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬