ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন কেশবপুরের ইউএনও রেকসোনা খাতুন ,বিদায় বেলায় কাঁদলেন চাইলেন দোয়া প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারের নির্দেশনায় রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ পালংখালী সীমান্তে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক যশোর বোর্ডের ১১ প্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ অকৃতকার্য

বিভাগীয় কমিশনারের নির্দেশনায় রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি নির্দেশনার অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে মুড়াপাড়া বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান নারায়ণগঞ্জ সফরে এসে জেলাকে পরিচ্ছন্ন ও সবুজায়নের আওতায় আনার কঠোর নির্দেশনা দেন। ওই নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জেলার সব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। তারই ধারাবাহিকতায় রূপগঞ্জে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে মুড়াপাড়া বাজার এলাকার ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার, রাস্তার পাশে গাছের চারা রোপণ এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয় বলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি সুস্থ ও নিরাপদ জীবনের পূর্বশর্ত। বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তুলতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই। সরকারি নির্দেশনার পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।

এ সময় বক্তারা জনসচেতনতা, বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের স্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

চারা বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘটে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

বিভাগীয় কমিশনারের নির্দেশনায় রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬