ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকটে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের জোরালো অভিযানে ৯ অপরাধী গ্রেপ্তার বরুড়া পয়ালগচ্ছ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক যশোরের শার্শা-বেনাপোলে সবুজের সমারোহে দুলছে কৃষকের স্বপ্ন, বোরোর বাম্পার ফলনের হাতছানি আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু পটিয়া পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড সদ্ভাব্য কাউন্সিলর প্রার্থী মামুন আলোচনায় সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন: নেতৃত্বে ফারুক ও আল আমিন সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোদা গ্রামে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের যাতায়াতের সুবিধার্থে একটি কাঠের পোল (সেতু) নির্মাণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এই সেতুর অভাবে এলাকাবাসী ও কৃষকরা চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করছিলেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। আজ নতুন এই কাঠের সেতু নির্মাণের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটেছে।

আজ ৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সারাদিন ধরে সেতু নির্মাণ কাজে সরাসরি অংশগ্রহণ করেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ এবং সদস্য সোহেল। এ সময় স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেন।

সংগঠনের উপদেষ্টা মোঃ তানজিল সিকদারের নেতৃত্ব ও আর্থিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন,আমরা আমাদের ব্যক্তিগত খরচের টাকা বাঁচিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে আমাদের।

এলাকাবাসী স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকটে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

আপডেট সময় : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬