ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন কেশবপুরের ইউএনও রেকসোনা খাতুন ,বিদায় বেলায় কাঁদলেন চাইলেন দোয়া প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারের নির্দেশনায় রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ পালংখালী সীমান্তে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক যশোর বোর্ডের ১১ প্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ অকৃতকার্য

প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: গভীর শ্রদ্ধা ও আবেগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। ‘প্রাণের মানুষ আছে প্রাণে…’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২২ শ্রাবণ বিশ্বকবিকে স্মরণ করা হয়।

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১০–৮-২৬ইং সোমনার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের। তার পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার শারমিন জাহান। এ সময় জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি কে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। শিক্ষার্থীদের পরিবেশনায় ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর’ সহ রবীন্দ্রনাথের কালজয়ী গান ও নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ বিশ্বকবির সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির চেতনা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তার আদর্শ ও মানবতাবাদ আজও সমানভাবে প্রাসঙ্গিক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় জীবনের প্রেরণা। তার সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জেলা প্রশাসন এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন

আপডেট সময় : ০৯:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬