ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে জনমত যাচাইয়ে গণশুনানির ২য় পর্যায় সম্পন্ন করলেন ডিসি রায়হান কবির যশোর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর পটিয়ায় এডভোকেট ক্লার্ক এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ মৌলভীবাজারের পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ অর্জনসহ পাসের হার ৭৪.৫১ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন কেশবপুরের ইউএনও রেকসোনা খাতুন ,বিদায় বেলায় কাঁদলেন চাইলেন দোয়া প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে জনমত যাচাইয়ে গণশুনানির ২য় পর্যায় সম্পন্ন করলেন ডিসি রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে জনসাধারণ ও অংশীজনদের মতামত গ্রহণের লক্ষ্যে গণশুনানির দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১-৮-২৬ ইং সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার ডিডিএলজি নিলুফা ইয়ায়মিন, নারায়ণগঞ্জ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।

সভায় সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় বাসিন্দারা নাগরিক সুবিধা, কর কাঠামো, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সরবরাহসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন। জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এ বিষয়ে জনগণের মতামত ও অংশীজনদের সুপারিশ অত্যন্ত জরুরি। আজকের গণশুনানিতে উঠে আসা সকল মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

উপপরিচালক, স্থানীয় সরকার ডিডিএলজি নিলুফা ইয়ায়মিন বলেন, সীমানা বর্ধিত হলে নগরায়নের চাপ কমবে এবং পরিকল্পিতভাবে নাগরিক সেবা দেওয়া সম্ভব হবে। তবে এক্ষেত্রে স্থানীয় জনগণের স্বার্থ যেন ক্ষুণ্ন না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

গণশুনানিতে প্রাপ্ত মতামত ও সুপারিশগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্য

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে জনমত যাচাইয়ে গণশুনানির ২য় পর্যায় সম্পন্ন করলেন ডিসি রায়হান কবির

আপডেট সময় : ১১:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬