ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

পিআর পদ্ধতিতেই হবে আগামী সংসদ নির্বাচন : তাহের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক জাতীয় সংসদ সদস্য ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের আবারো দাবি তুলেছেন যে, পিআরের (সংখ্যানুপাতিক পদ্ধতি) ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন হতে হবে।

দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশের (এফইএবি) উদ্যোগে রোববার (২৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ (পিআর) পদ্ধতির আবশ্যকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জুলাই আন্দোলনে প্রথম প্রকৌশলী শহীদ ইঞ্জিনিয়ার জাহিদুজ্জামান তানভীনের বাবা ইঞ্জিনিয়ার শামসুজ্জামান, কি-নোট স্পিকার হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্ট ডক্টরাল ফেলো ড. শিব্বির আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার শেখ আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, প্রফেসর ইউনূস বলেছেন, তিনি একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দিতে বদ্ধপরিকর। কিন্তু তার আলামত আমরা দেখতে পাচ্ছি না। তিনি যদি গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে তার গায়ে কলঙ্কের দাগ অঙ্কিত হয়ে যাবে।

ডা. তাহের বলেন, অনেকেই বলে আমরা নির্বাচন চাই না। যারা এসব বলে, আমরা তাদেরকে বলি, আসেন পিআর নিয়ে ডিবেট করি। পিআর নিয়ে আপনাদের এত ভয় কেন? আপনারা যেহেতু বলছেন, জনগণ আপনাদের ভোট দেবে এবং আপনারা অনেক বড় দল, সেক্ষেত্রে দেশের মানুষ যদি আপনাদেরকে ক্ষমতায় চায়, সেটার সঠিক প্রতিফলন পিআর সিস্টেমেই সম্ভব। আমরা অবশ্যই নির্বাচন চাই, সেটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন। আমরা আর কোনো ফ্যাসিস্ট কায়েম হতে দেব না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বুয়েটের ন্যানো টেকনোলজি অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রকৌশলী ড. ফখরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রকৌশলী ড. যুবায়ের আহমেদ, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী নুরুল হুদা, ফোরামের ঢাকা মহানগর উত্তরের চেয়ারম্যান প্রকৌশলী আবিদ হাসান প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

পিআর পদ্ধতিতেই হবে আগামী সংসদ নির্বাচন : তাহের

আপডেট সময় : ১১:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫