ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

আফগানিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

‌ক্রীড়া ডেস্ক: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়েছে পাকিস্তান। শুক্রবার (২৯ আগস্ট) টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৭ উইকেটে ১৮২ রান।

ম্যাচে তিনটি করে চার ও ছয়ে ৩৬ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন সালমান। এছাড়া শেষের দিকে ঝড় তোলেন নেওয়াজ ও ফাহিম আশরাফ। নেওয়াজ ১১ বলে করেছেন ২১ রান আর ফাহিম ৫ বলে ১৪।

এশিয়া কাপের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টটি শুরুর আগে আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে সিরিজের আয়োজন করেছে তারা। তিনটি দলই এই টুর্নামেন্ট খেলছে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে।

এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান তৃতীয় ওভারেই উইকেট হারায়। দুর্দান্ত এক ডেলিভারিতে ইব্রাহিম জাদরানকে বোল্ড করে ফেরান পেসার শাহিন আফ্রিদি। এরপর রহমানউল্লাহ গুরবাজ (২৭ বলে ৩৮), সেদিকউল্লাহ আতাল (১৯ বলে ২৩) ও দারবিশ রাসুলির (১৩ বলে ২১) ভালোই এগোচ্ছিল আফগানিস্তান।

কিন্তু হারিস রউফের গতি আর সুফিয়ান মুকিম ও মোহাম্মদ নেওয়াজের ঘূর্ণি ঝড়ে মাঝের ওভারে খেই হারায় আফগানদের ইনিংস। ১২ তম ওভারে জোড়া আঘাত হানেন রউফ। এরপর মুকিম ২ ও নেওয়াজ ১ উইকেট তুলে নিয়ে ১৭ বলের মধ্যে আফগানিস্তানকে ২ উইকেটে ৯৩ রান থেকে ৭ উইকেটে ৯৭ রান বানিয়ে ফেলেন।

ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে পাল্টা আক্রমণ শুরু করেন রশিদ। তার ১৬ বলের ৩৯ রানের ঝোড়ো ইনিংসে কিছুটা হলেও প্রাণ ফিরেছিল আফগান ইনিংসে। কিন্তু দলে ১৪১ রানে রেখে অষ্টম ব্যাটসম্যান হিসেবে রশিদের আউটের পর সব আশা শেষ হয়ে যায়। ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে আফগানরা করতে পেরেছে ১৪৩ রান।

পাকিস্তানের পক্ষে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন রউফ। দুটি করে উইকেট নিয়েছেন আফ্রিদি, নেওয়াজ ও মুকিম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

আফগানিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

আপডেট সময় : ০১:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫