ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

রূপগঞ্জে নজিরবিহীন রায়: বাবু হত্যা মামলায় একজনের ফাঁসি, ১৭ জনের যাবজ্জীবন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এতে একজনকে মৃত্যুদণ্ড এবং ১৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুমিনুল ইসলাম এ রায় দেন।

‎মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জহিরুল। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন— মিজান (৩৫), মোহাম্মদ আলী (৩৮), আব্দুল লতিফ (৬৫), হানিফ (৩৬), সোহেল (৫০), সবুজ (৩৫), মিলন (৪১), সেলিম (৪৩), গোলজার (৩৯), লেদা ফারুক (৪০), রাসেল (৪০), মোমেন (৩৮), সাদ্দাম, শাহীন (৩৯), রুহুল আমিন (৩৮), আবুল (৩৮) ও পণ্ডিত (৪৩)। এর মধ্যে মোহাম্মদ আলী ছাড়া বাকিরা সবাই পলাতক।

‎নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান সাংবাদিকদের জানান, বাবু হত্যা মামলায় আদালত একজনকে ফাঁসি ও ১৭ জনকে যাবজ্জীবনের রায় ঘোষণা করেছেন।

‎অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, “২০১২ সালের ৩১ মে মাদক ব্যবসার প্রতিবাদ করায় রূপগঞ্জের মাছিমপুর এলাকার মো. জালাল মিয়ার ছেলে নজরুল ইসলাম বাবুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের বাবা জালাল মিয়া বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ সময় ধরে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন ও যুক্তিতর্ক শেষে আজ আদালত এ রায় ঘোষণা করলেন।

‎তিনি আরও বলেন, “এ হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নিষ্ঠুর ও পরিকল্পিত। মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় বাবুকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। আমরা আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি। এ রায় সমাজে মাদক ও সন্ত্রাসীদের জন্য একটি বার্তা হয়ে থাকবে যে অপরাধ করে কেউ পার পাবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

রূপগঞ্জে নজিরবিহীন রায়: বাবু হত্যা মামলায় একজনের ফাঁসি, ১৭ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৭:৪১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫