ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটাল স্পেন। লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ২০১০ বিশ্বকাপজয়ী দলটি। সর্বশেষ ২০১৪ সালের জুনে, ব্রাজিল বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল তারা। এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও বিশ্ব ফুটবলের নাম্বার ওয়ান দল স্পেন।

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করে, যেখানে স্পেন এক ধাপ এগিয়ে ১৮৭৫.৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে বুলগেরিয়াকে ৩-০ এবং তুরস্ককে ৬-০ ব্যবধানে হারানোর ফলে তারা ৮.২৮ পয়েন্ট উন্নতি করেছে। স্পেন সর্বশেষ ২০১৪ সালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল।

আর্জেন্টিনা দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রাখার পর এবার ২৯ মাস পর সিংহাসন হারিয়ে ১৮৭০.৩২ পয়েন্ট নিয়ে তিনে নেমে এসেছে। তারা বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হারের কারণে এই পতন ঘটেছে।

ফ্রান্স এক ধাপ উন্নতি করে ১৮৭০.৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড চতুর্থ স্থানে থেকে যায় ১৮২০.৪৪ পয়েন্ট নিয়ে। পর্তুগালও এক ধাপ এগিয়ে ১৭৭৯.৫৫ পয়েন্ট নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে।

ব্রাজিল শীর্ষ পাঁচ থেকে ছিটকে গেছে। তাদের বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে ১-০ গোলে হারায়। বর্তমানে তারা ১৭৬১.৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে। নেদারল্যান্ডস ও বেলজিয়াম যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থান ধরে রেখেছে। ক্রোয়েশিয়া এক ধাপ উন্নতি করে নবম স্থানে উঠে এসেছে এবং ইতালিও এক ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছে স্লোভাকিয়া, তারা ১০ ধাপ উঠে ৪২তম স্থানে অবস্থান করছে। অন্যদিকে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি; ৮৯৯.২৪ পয়েন্ট নিয়ে তারা ১৮৪তম স্থানে রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

আপডেট সময় : ১০:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫