ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

ধর্মেন্দ্রর জন্মদিনে আবেগী সালমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বেঁচে থাকলে এই ৮ ডিসেম্বর তার নব্বইতম জন্মদিনে পা দিতেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। প্রয়াণের পর এটা তার প্রথম জন্মদিন। আর এর ঠিক আগেই, ‘বিগ বস ১৯’-এর সমাপ্তি অনুষ্ঠানে বলিউডের এই কিংবদন্তিকে স্মরণ করে চোখে পানি এলো অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানের।

দীর্ঘ অভিনয় জীবনে ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো একাধিক সুন্দর মুহূর্ত এদিন প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেন সালমান। একইসঙ্গে তিনি অভিনেতার শেষকৃত্য নিয়ে ভক্তমহলে তৈরি হওয়া বিতর্কেরও অবসান ঘটান।

পরিবারের সদস্যদের উপস্থিতিতে নীরবে ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্তে বহু ভক্ত হতাশ হয়েছিলেন। শেষবারের মতো অভিনেতাকে দেখতে না পাওয়ার দুঃখও ছিল তাদের। সালমান খান এই নীরবতার প্রশংসা করে বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি ২৪ নভেম্বর মারা গেছেন। যে দিন ছিল আমার বাবার জন্মদিন।’

‘এ দিকে ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রজির জন্মদিন। সে দিন আবার আমার মায়েরও জন্মদিন। খালি ভাবছি আমার যদি এইরকম অনুভব হয়, তাহলে একটু ভাবুন সানি এবং তার পরিবার ঠিক কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।’

ধর্মেন্দ্রর প্রয়াণের পর তার পরিবার যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে সলমান বোঝাতে চেয়েছেন, পারিবারিক সম্মানের সঙ্গে অভিনেতার শেষ যাত্রাকে বিদায় জানানোর সিদ্ধান্ত সঠিক ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

ধর্মেন্দ্রর জন্মদিনে আবেগী সালমান

আপডেট সময় : ১১:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫