ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০ মুবিনুল হক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইলো বাংলাদেশ বাঙালীর হৃদয়ে আজ কবিগুরুর জন্মজয়ন্তী মহেশখালীতে অস্ত্রসহ ফজল কাদের বাহিনীর ৪ সদস্য আটক কক্সবাজারে প্রেস কাউন্সিলের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় বিপাকে একটি পরিবার, থানায় অভিযোগ টেকনাফে ১৩,৮০০ পিস ইয়াবাসহ হুমায়ুন রশিদ আটক রামগড়ে কৃষকদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০০ ছাগল ও উপকরন বিতরণ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ মে) দিনব্যাপী চকরিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান-এর নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই (নিঃ) মো. শাহেদুল্লাহর নেতৃত্বে এসআই সোহরাব সাকিব, ইমরুল হক, ইসমাইল হোসেন, আনোয়ারা হোসেন এবং এএসআই আলা উদ্দিন, দোয়েল বড়ুয়া, মোরশেদ আলম, আল-আমিন, জগদীশ বড়ুয়া ও ঈমন আহমেদ শেখসহ পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি, সিআর পরোয়ানাভুক্ত ৮ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জন রয়েছে।

চকরিয়া থানার ওসি জানান, অপরাধ দমন, পলাতক আসামি গ্রেফতার এবং আদালতের পরোয়ানা তামিলের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

আপডেট সময় : ০৬:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬