ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহী সিঙ্গাপুর বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যে পরিণত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সাবেক সেনা সদস্যর তিন বছরের কারাদণ্ড আইনজীবীর বাড়িতে হামলা, ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক শামীমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে অপহৃত ব্যক্তি মুক্তিপণ দিয়ে ৩ দিন পর মুক্ত কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারী আটক বেনাপোল বন্দরের সংকট নিরসনে কাস্টমস কমিশনারের সঙ্গে জামায়াত নেতার বৈঠক নরসিংদীর শিবপুরের নিখোঁজ শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২ রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় নিহত ১, পরে উদ্ধার চালকের মরদেহ

২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সাবেক সেনা সদস্যর তিন বছরের কারাদণ্ড

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: প্রতারণার মাধ্যমে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলামকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।

একই মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার রাহুপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের পুরাতন কসবা বিবি রোড এলাকার ইকরামুজ্জামান সেনাবাহিনীর চাকরির সুবাদে কুয়েতে মিশনে যান। সেখানে অবস্থানকালে তার সঙ্গে রফিকুল ইসলাম ও সাক্ষী মনির হোসেন, নাসির উদ্দিন এবং মইনুল হোসেনের পরিচয় হয়। ইকরামুজ্জামান কুয়েতে কর্মরত বাংলাদেশি সেনা সদস্যদের বেতনের টাকা উত্তোলন করে তার স্ত্রীর ব্যাংক হিসাবে পাঠাতেন। পরে তার স্ত্রী বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ওই টাকা সংশ্লিষ্ট পরিবারের কাছে পৌঁছে দিতেন। একইভাবে রফিকুল ইসলামও বিভিন্ন সেনা সদস্যের বেতনের টাকা দেশে পাঠাতেন। পরবর্তীতে তিনি পরিচিত সেনা সদস্যদের বেতনের টাকা ইকরামুজ্জামানের মাধ্যমে পাঠাতে শুরু করেন। একপর্যায়ে ইকরামুজ্জামানের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে দেশে টাকা পাঠাতে সমস্যা দেখা দেয়। তখন রফিকুল ইসলাম তার ছেলে মেহেদী হাসান সাকিবের ব্যাংক হিসাবে টাকা পাঠানোর পরামর্শ দেন। সরল বিশ্বাসে ইকরামুজ্জামান মেহেদীর ব্যাংক হিসাবে ২৪ লাখ টাকা পাঠান। অভিযোগ রয়েছে, ওই টাকা সেনা সদস্যদের পরিবারের কাছে না পৌঁছে আত্মসাৎ করা হয়। বিষয়টি কুয়েতে জানাজানি হলে

ইকরামুজ্জামানসহ ১৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে তিনি রফিকুল ইসলাম ও তার পরিবারের কাছে টাকা ফেরত চাইলে তারা টালবাহানা করতে থাকেন। পরে টাকা আদায়ে ব্যর্থ হয়ে ২০২২ সালের নভেম্বর মাসে রফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছেলেকে আসামি করে আদালতে মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু

২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সাবেক সেনা সদস্যর তিন বছরের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬