ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহী সিঙ্গাপুর বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যে পরিণত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সাবেক সেনা সদস্যর তিন বছরের কারাদণ্ড আইনজীবীর বাড়িতে হামলা, ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক শামীমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে অপহৃত ব্যক্তি মুক্তিপণ দিয়ে ৩ দিন পর মুক্ত কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারী আটক বেনাপোল বন্দরের সংকট নিরসনে কাস্টমস কমিশনারের সঙ্গে জামায়াত নেতার বৈঠক নরসিংদীর শিবপুরের নিখোঁজ শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২ রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় নিহত ১, পরে উদ্ধার চালকের মরদেহ

টেকনাফে অপহৃত ব্যক্তি মুক্তিপণ দিয়ে ৩ দিন পর মুক্ত

মোহাম্মদ রাসেল মির্জা ,টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার ঝর্ণাপাড়া এলাকায় পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হোছেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে ৪ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তিন দিন পর ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা।

সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অপহৃতের ভাই সৈয়দ আহমদ।

তিনি জানান, গত ১৬ মে দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে সাইক্লোন সেন্টারের পাশের নিজ বাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হোছেন আলীকে বাইরে ডেকে নেয়। পরে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা।

তিনি আরও জানান, রোববার বিকেল ৪টার দিকে পাহাড়ে সন্ত্রাসীদের হাতে ৪ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর হোছেন আলীকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে ফিরেছেন।

পরিবারের সদস্যদের দাবি, মুক্তিপণের বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে পরিবারের সদস্যরা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন।

অপহৃত হোছেন আলী নোয়াখালী পাড়ার মৃত রহমান আলীর ছেলে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, হোছেন আলী বাড়িতে ফিরে এসেছে। তিনি সুস্থ আছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি। পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। মুক্তিপণের বিষয়টি আমরা অবগত নয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু

টেকনাফে অপহৃত ব্যক্তি মুক্তিপণ দিয়ে ৩ দিন পর মুক্ত

আপডেট সময় : ১০:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬