ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহী সিঙ্গাপুর বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যে পরিণত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সাবেক সেনা সদস্যর তিন বছরের কারাদণ্ড আইনজীবীর বাড়িতে হামলা, ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক শামীমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে অপহৃত ব্যক্তি মুক্তিপণ দিয়ে ৩ দিন পর মুক্ত কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারী আটক বেনাপোল বন্দরের সংকট নিরসনে কাস্টমস কমিশনারের সঙ্গে জামায়াত নেতার বৈঠক নরসিংদীর শিবপুরের নিখোঁজ শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২ রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় নিহত ১, পরে উদ্ধার চালকের মরদেহ

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারী আটক

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৭ মে রাত আনুমানিক ১১টার দিকে খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে জড়িত থাকার অভিযোগে জেসমিন আক্তার জুই (২২) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তিনি মৃত রশিদ আহমেদের কন্যা এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে কক্সবাজার সদর থানা-এ হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ জানায়, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারী আটক

আপডেট সময় : ১০:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬