ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প শিক্ষাধার গুরুত্ব তুলে ধরতে আড়াইহাজারে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডায়ালগ। নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস এর আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় রবিবার সকালে উপজেলার উজান গোবিন্দী বিনাইচর উচ্চ বিদ্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় মে-জুন ২০২৬ মেয়াদে চলমান Community Engagement and Social Behavior Change বা CE-SBC কার্যক্রমের অংশ হিসেবে এই ডায়ালগের আয়োজন করা হয়। ডায়ালগের বিষয় ছিল “Alternative Learning Pathways and empowerment of adolescents issues” অর্থাৎ বিকল্প শিক্ষাধারা এবং কিশোর-কিশোরীর ক্ষমতায়ন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, প্রথাগত শিক্ষার বাইরে কারিগরি, বৃত্তিমূলক ও বিকল্প শিক্ষাধার মাধ্যমে ঝরে পড়া কিশোর-কিশোরীদের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব। একইসঙ্গে বাল্যবিবাহ, শিশুশ্রম ও লিঙ্গবৈষম্যের মতো সামাজিক কুপ্রথা মোকাবিলায় পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকার উপর জোর দেওয়া হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি উন্নয়নে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলেই একটি সুরক্ষিত ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

জেলা তথ্য অফিসার বলেন, ইউনিসেফের সহায়তায় নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় এ ধরনের কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রম চলবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে আচরণগত পরিবর্তন এনে শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার সুরক্ষা ও বিকাশের পথ সুগম করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ

আপডেট সময় : ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬