ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার, তারকারা কে কোন পদে লড়ছেন ‘পেপারলেস পোর্ট’ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল চট্টগ্রাম বন্দর হারারে টেস্টে বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করেনি : প্রধান নির্বাচক জেরুজালেমে যুক্তরাষ্ট্রের স্থায়ী দূতাবাস কমপ্লেক্স নির্মাণে চুক্তি স্বাক্ষর বরুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পর্নোগ্রাফি মামলার আসামিসহ ৫ জন আদালতে ২৪ ঘণ্টায় যশোরে আরও ৩ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি ১১ চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলিসহ ইজিবাইক জব্দ টেকনাফে র‌্যাবের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার টেকনাফে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

ফরিদপুর জেলা প্রশাসকের দিন ব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম-এর নেতৃত্বে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন, জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোলার প্যানেলচালিত সেচ কার্যক্রম ও সোলারচালিত স্থাপনা পরিদর্শন, কৃষক বীজাগার ও বীজ বিনিময় কেন্দ্র পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া কম্পোস্ট উৎপাদন ও কুমড়া বড়ি তৈরির কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরবর্তীতে চার নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। একইসঙ্গে কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের মাঝে গাছের চারা, অনুদানের চেক ও সোলার প্যানেল বিতরণ এবং অসচ্ছল পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

পরে ইউসুফ আলী মোহনমিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। একইসঙ্গে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জনকল্যাণমূলক কার্যক্রম, কৃষি উন্নয়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার, তারকারা কে কোন পদে লড়ছেন

ফরিদপুর জেলা প্রশাসকের দিন ব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬