ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার, তারকারা কে কোন পদে লড়ছেন ‘পেপারলেস পোর্ট’ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল চট্টগ্রাম বন্দর হারারে টেস্টে বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করেনি : প্রধান নির্বাচক জেরুজালেমে যুক্তরাষ্ট্রের স্থায়ী দূতাবাস কমপ্লেক্স নির্মাণে চুক্তি স্বাক্ষর বরুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পর্নোগ্রাফি মামলার আসামিসহ ৫ জন আদালতে ২৪ ঘণ্টায় যশোরে আরও ৩ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি ১১ চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলিসহ ইজিবাইক জব্দ টেকনাফে র‌্যাবের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার টেকনাফে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা ,রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো: আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা বিক্ষোভ প্রদর্শন করেছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহত আনোয়ার হোসেনের শতাধিক স্বজন চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা হাসপাতালে প্রবেশ করতে চাইলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বাধা দেয়।

নিহতের ভাই মো: কামাল হোসেন জানান, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন (নিহত রোগী) গ্যাসজনিত অসুস্থতা নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাতেই তার শারীরিক অবস্থার উন্নতি হলে তারা রোগীকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। তবে ডাক্তার আরও একদিন রোগীকে হাসপাতালে রাখতে বললে কামাল হোসেন বাড়ি চলে যান।

তিনি বলেন, আজ সকালে আমার ভাই নিজে হেঁটে বাথরুমে যান এবং দুপুরে স্বাভাবিকভাবে খাবার খান। দুপুর ২টার পর ডাক্তার কুতুবুদ্দিন (আরএমও) আমার ভাইয়ের শরীরে ইনজেকশন দিলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তারা ডাক্তারকে বিষয়টি জানালে তিনি রোগীকে ফরিদপুর নেওয়ার কথা বলেন। অ্যাম্বুলেন্স ঠিক করতে গেলে রোগী মারা যান। এর পর থেকে ওই ডাক্তারকে আর হাসপাতালে পাওয়া যায়নি।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: কুতুবুদ্দিনের মন্তব্য নিতে হাসপাতালে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত ডা: মো: ইনজামামুল হক শিহাব জানান, হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বাইরে রোগীর স্বজনরা হট্টগোল শুরু করে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীসহ তারা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার, তারকারা কে কোন পদে লড়ছেন

চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬