মনির হোসেন, যশোর প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় আরও তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে একজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের সবাই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ শার্শা ,চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর,ও মনিরামপুর, বাঘারপাড়ায় উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ১৪২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে কাউকে রেফার করতে হয়নি এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রতিনিধির নাম 















