ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যশোর বোর্ড এইচএসসি প্রথম দিনেই অনুপস্থিত ২ হাজার ৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ২ টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার, চোলাই মদসহ আটক ২ টেকনাফ নাফ নদীপথে পাচারের সময় ৬০ হাজার ইয়াবা উদ্ধার সিংড়ায় পুকুর নিয়ে বিরোধে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর প্রতারক জগতের শিরমনি মনির এখনো বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কুসুমপুরা কবরস্থানে অচেতন নারী, হাসপাতালে নিতেই মৃত্যু? কলাবাগানে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের রহস্য উদ্ঘাটন, হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

কুসুমপুরা কবরস্থানে অচেতন নারী, হাসপাতালে নিতেই মৃত্যু?

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় কুসুমপুরা এলাকায় একটি কবরস্থানে অচেতন অবস্থায় পড়ে থাকা এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। (২ জুলাই) সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ল্যাংগার দোকানসংলগ্ন কবরস্থান থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূর নাম সুমী আক্তার (২০) তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের উত্তর চরলক্ষ্যা এলাকার মো. আইয়ুব আলীর মেয়ে এবং মো. আব্দুল্লাহর স্ত্রী।

নিহত সুমীর পরিবার সুএে জানা যায়, তিন মাস আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।

স্থানীয়দের দাবি, সুমীকে উদ্ধারের সময় তার পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া যায়। তবে চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় বিষপানের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি।

হাসপাতালের চিকিৎসকরা জানান,মৃত্যুর রহস্য উদঘাটন করতে লাশ ময়নাতদন্তের প্রেরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা কাজী খোরশেদ আলম ও রুবেল খান ও আবুল কাসেম, মঞ্জু জানান, মহিলা আমরা অচেতন অবস্থা দেখতে পেয়ে এলাকার লোকজনের সহযোগিতায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেওয়া হলে দেড় ঘন্টা পর সুমি মারা যায়। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

কুসুমপুরা কবরস্থানে অচেতন নারী, হাসপাতালে নিতেই মৃত্যু?

আপডেট সময় : ০২:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬