ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যশোর বোর্ড এইচএসসি প্রথম দিনেই অনুপস্থিত ২ হাজার ৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ২ টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার, চোলাই মদসহ আটক ২ টেকনাফ নাফ নদীপথে পাচারের সময় ৬০ হাজার ইয়াবা উদ্ধার সিংড়ায় পুকুর নিয়ে বিরোধে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর প্রতারক জগতের শিরমনি মনির এখনো বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কুসুমপুরা কবরস্থানে অচেতন নারী, হাসপাতালে নিতেই মৃত্যু? কলাবাগানে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের রহস্য উদ্ঘাটন, হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

আওয়ামী লীগের দোসর প্রতারক জগতের শিরমনি মনির এখনো বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দোসর প্রতারক জগতের শিরমনি মনির হোসেন এখনো বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম শামিম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ও সাধারন সম্পাদক আলহাজ¦ মো. ইয়াসিন মিয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এ মনির হোসেন বিগত আওয়ামী সরকারের ১৭ বছর ছিলেন এলাকার মূর্তমান আতঙ্ক। কখনো ম্যাজিস্ট্রেট, কখনো সেনা অফিসার আবার কখনো সচিব পরিচয় দিয়ে করতেন প্রতারণা। ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে একবার গ্রেপ্তার হয়ে বেশকিছুদিন জেল খেটেছেন তিনি। এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারে সময় বিভিন্ন মন্ত্রীদের স্বাক্ষর জাল, জাল সার্টিফিকেট, ভুয়া দলিল তৈরি ও অন্যের জমিদখলসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেশের পটপরিবর্তনের পর অপকর্মকারী আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও প্রতারক মনির হোসেন রয়েছেন সহিসালামতে। এতে এলাকায় সৃষ্টি হয়েছে ক্ষোভ ও তীব্র সমালোচনা। জানা গেছে, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৃত সাইজউদ্দিনের ছেলে মনির হোসেন। ব্যাংকের পে-অর্ডার জালিয়াতি, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে করা একটি মামলায় ৬ মাস কারাভোগ করেন প্রতারক মনির। জমি বিক্রির ভুয়া দলিল তৈরি ও প্রতারণা করে ৫০ লাখ টাকা আত্মসাৎ করার মামলার আসামি তিনি। জাল দলিলের মাধ্যমে আপন চাচার জমি আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চাঁদপুরের কচুয়া থানার নিন্দাপুর এলাকার ইসহাক শিকদারের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়ে ফেরত দেয়নি। ওই টাকার পরিবর্তে সিদ্ধিরগঞ্জ মৌজায় ইসহাকের নামে জমি লিখে দেওয়ার কথা ছিল। কিন্তু পরে তা না দেওয়ায় ইসহাক শিকদার মনিরের নামে সিদ্ধিরগঞ্জ থানায় প্রতারণার মামলা করেন। তখন সিদ্ধিরগঞ্জ থানার তৎকালিন ওসি সাইফুল ইসলামের কাছে নিজেকে সচিব পরিচয় দিয়ে মামলার তদন্ত স্তবির করে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। হিরাঝিল মক্কীনগর মাদ্রাসার জমি দখল করতে হামলা ভাঙচুরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারি চাকরি দেওয়ার কথা বলে বহু লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে এ প্রতারক। বর্তমানে এ প্রতারক ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার রোড নং-৬, বাসা নং- ২০, সিভিল সুলতানার বাড়িতে বসবাস করে আসছে। সিদ্ধিরগঞ্জে এসে আওয়ামী লীগের দোসর সাথে গোপনে মিটিং করে এলাাকায় কিভাবে নাসকতা করা যায় সে পরিকল্পনা করে আসছে বলে অভিযোগ ইঠেছে। স্থানীয়দের অভিযোগ, এত অপকর্ম ও আওয়ামী লীগের পতনের পর এ মনির কী করে এলাকায় বীরদর্পে ঘুরে বেড়ায়। কিছুদিন আগে তার ছোট ভাই মফিজুল ইসলাম মজুকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অথচ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আওয়ামী লীগের দোসর মনির হোসেনের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নিচ্ছেন না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগের দোসর প্রতারক জগতের শিরমনি মনির এখনো বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন

আপডেট সময় : ০৫:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬