ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যশোর বোর্ড এইচএসসি প্রথম দিনেই অনুপস্থিত ২ হাজার ৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ২ টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার, চোলাই মদসহ আটক ২ টেকনাফ নাফ নদীপথে পাচারের সময় ৬০ হাজার ইয়াবা উদ্ধার সিংড়ায় পুকুর নিয়ে বিরোধে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর প্রতারক জগতের শিরমনি মনির এখনো বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কুসুমপুরা কবরস্থানে অচেতন নারী, হাসপাতালে নিতেই মৃত্যু? কলাবাগানে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের রহস্য উদ্ঘাটন, হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

যশোর বোর্ড এইচএসসি প্রথম দিনেই অনুপস্থিত ২ হাজার ৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার সারা দেশে একযোগে শুরু হয়েছে। প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে শিক্ষা বোর্ড থেকে জানা গেছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. হোসেন আলী জানান, চলতি বছর বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা১লক্ষ্য ১৭ হাজার ১৭৭ জন। এর মধ্যে প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় ৮৬হাজার ৭৮৪জন। ফলে ২ হাজার ৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।

অনুপস্থিতির হার ২ দশমিক ৩৯ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বোর্ড প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঝিনাইদহ জেলার বারোবাজারের একটি পরীক্ষা কেন্দ্র থেকে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বোর্ডের নির্ধারিত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. হোসেন আলী বলেন, “প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিয়েছে। তবে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।”

তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সরবরাহ, পরীক্ষা গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। বোর্ডের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে নিয়মিত তদারকি করা হয়েছে এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা কার্যকর ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

যশোর বোর্ড এইচএসসি প্রথম দিনেই অনুপস্থিত ২ হাজার ৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ২

আপডেট সময় : ১০:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬