ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি:- ১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪ টি সোনার বারসহ তৌফিকুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে যশোরের বিজিবি বৃহস্পতিবার৯জুলাই বিকালে যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তৌফিকুর রহমান শার্শা উপজেলার সরুপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর নড়াইল সড়কের দায়তলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেজনকভাবে তৌফিকুল ইসলামকে আটক ও দেহ তল্লাশিকালে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪ টি সোনার বার যার ওজন ৫৩৬ গ্রাম উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দাম ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাক। এ ছাড়া আটক তৌফিকুলের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় বিকেলে আটক তৌফিকুরের কোতয়ালি থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় আটক তৌফিকুরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক

আপডেট সময় : ০১:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬