ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক নিয়ন্ত্রণে কঠোর সরকার,নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম অব্যাহত : ডিসি মো : রায়হান কবির পুলিশের অভিযানে ৯ ফুট লন্বা গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: নারায়ণগঞ্জের ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু, স্বামী পরিচয়দানকারী ব্যক্তি ও শিশুকন্যা নিখোঁজ পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন

নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু, স্বামী পরিচয়দানকারী ব্যক্তি ও শিশুকন্যা নিখোঁজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে স্বামী পরিচয়ে বসবাসকারী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ও ৬ বছর বয়সী শিশুকন্যা নিখোঁজ থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক পৌনে ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে ১ নাম্বার ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকার শাহজাহান মাস্টারের টিনশেড বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সাদিয়া আক্তার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন।পুলিশ জানায়, ১ জুলাই সাদিয়া আক্তার তার ৬ বছর বয়সী মেয়ে এবং স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তিকে নিয়ে ওই বাসা ভাড়া নেন। বাড়ির মালিকের কাছে তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও ওই ব্যক্তি পরিচয়পত্র পরে দেবেন বলে জানান।সোমবার রাতে বাড়ির মালিক সাদিয়ার কক্ষের খাটের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সুরতহালে নিহতের মুখের বাম পাশে রক্ত জমাট বাঁধা অবস্থায় দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ জানায়, মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, এটি রহস্যজনক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাদক নিয়ন্ত্রণে কঠোর সরকার,নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম অব্যাহত : ডিসি মো : রায়হান কবির

নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু, স্বামী পরিচয়দানকারী ব্যক্তি ও শিশুকন্যা নিখোঁজ

আপডেট সময় : ০৮:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬