আমিনুল ইসলাম : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠার পেছনে মরহুমা বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান ও উদ্যোগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ২০০৪ সালে তাঁর সরকারের সময় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য ছিল দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা এবং দেশের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কার্য্যকর উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা।
সাক্ষাৎকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম,ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের দরিদ্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও কার্যকর গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে আরও শক্তিশালী এবং জনকল্যাণমুখী ও সময়োপযোগী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা,দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা উভয়ের।
অর্থমন্ত্রী নবনিযুক্ত চেয়ারম্যান জনাব খোন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু অভিজ্ঞতা,মেধা ও নেতৃত্বে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও শক্তিশালী করবে।
তিনি প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন তথা মানুষের কল্যাণে,দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি স্বাবলম্বী সমাজ বিনির্মাণে জনাব খোন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।
প্রতিনিধির নাম 






















