ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ লেদায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার ১১তম মৃত্যু বার্ষিকী আজ – বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যানজট,সর্বোচ্চ পেশাদারিত্ব ও সম্মিলিত উদ্যোগেই সম্ভব যানজটমুক্ত নগর’ -এসপি হাবিবুর রহমান বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ ভারত ও মিয়ানমারের ইলিশ দেদারসে আমদানি হচ্ছে বেনাপোল বন্দর দিয়ে কেজিতে বিক্রি হচ্ছে বাজারে কক্সবাজারে মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

টেকনাফ লেদায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের ওপর হামলার মামলায় এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের লেদা ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১টার দিকে লেদা ক্যাম্পের বি-ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. ইউনুছ (২০)। তিনি বি-ব্লকের ৯৫ নম্বর শেডের বাসিন্দা। তার বাবা নাজির হোসেন ও মা আসমা খাতুন।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, টেকনাফ মডেল থানার মামলা নং-৬৩, তারিখ ১৫ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় পলাতক আসামি ইউনুছ নিজ শেডে অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে লেদা এপিবিএন ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. এম এ ফয়সালের নির্দেশে এসআই (নিরস্ত্র) শহীদ আলমের নেতৃত্বে রাতের মোবাইল ডিউটির সদস্যরা বি-ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইউনুছ ওই মামলার ১০ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩৩২, ৩৩৩, ১৮৬, ৩৫৩ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি লেদা এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ লেদায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফ লেদায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬