ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার অভিযোগে ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ শেখ মুজিব রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে স্বাধীনতার ঘোষণা দেননি: ছাত্রদল নেতা আউয়াল বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না: নুরুল হক নুর বিদ্যুৎমন্ত্রী টুকুর মন্তব্য: আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো কালি, দেয়ালে পোস্টার

হবিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাসচাপায় তানভীর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত তানভীর হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। তিনি সবরাজ মিয়ার ছেলে এবং তার পৈতৃক বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর নানাবাড়ি লাখাইয়ে বেড়ে ওঠেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটকে সড়ক অবরোধ করেন, যার ফলে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক সড়ক দুর্ঘটনায় তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা

হবিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১২:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬