৪৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের ৪৫ জন চাকরিতে যোগদান করেননি, যদিও তারা চূড়ান্তভাবে গেজেটপ্রাপ্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৩৩৯ জন প্রভাষক পদে যোগদানপত্র জমা দিয়েছেন। তাদের যোগদানের তারিখ থেকে যোগদানপত্র গৃহীত হয়েছে। বাংলা বিষয়ের ২৫, ইংরেজি বিষয়ে ২৩, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ১৯, দর্শন বিষয়ে ১৪, অর্থনীতি বিষয়ে ১৭ জন প্রভাষক পদে যোগদান করেছেন।
এছাড়া, বিভিন্ন বিষয়ের মধ্যে প্রাণিবিদ্যা ১৮, ইতিহাস ১২, সমাজকল্যাণ ৯, রসায়ন ২৩, মনোবিজ্ঞান ৫, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২০, পদার্থবিদ্যা ১৭, উদ্ভিদবিদ্যা ১৮, সমাজবিজ্ঞান ৬, গণিত ১৭, ভূগোল ৮, মৃত্তিকাবিজ্ঞান ২, হিসাববিজ্ঞান ১৮, মার্কেটিং ৫, ব্যবস্থাপনা ১৯, ফিন্যান্স ও ব্যাংকিং ২, কৃষিবিজ্ঞান ৫, পরিসংখ্যান ৩, সম্পদ ব্যবস্থাপনা ও এন্টিপ্রনারশীপ ১, প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা ১ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩২ জন প্রভাষক হিসেবে যোগদান করেছেন।
এর আগে, ৪৫তম বিসিএসের ৩৮৪ জনকে ১৪টি শর্তে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের ১ নভেম্বরের মধ্যে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সশরীরে উপস্থিত হয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছিল।
প্রতিনিধির নাম 























