ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় টেকনাফ সদরের নাজির পাড়ার নাফনদী থেকে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করলো কোস্টগার্ড মাধবপুরে তাহেরীকে ছাড়াই সুন্নি মহাসম্মেলনের সিদ্ধান্ত, অনুসারীদের ক্ষোভ আর্থিক স্বচ্ছতা ও সুশাসন জোরদারে কুমিল্লায় SBAC Bank-এর AML ও CFT প্রশিক্ষণ অনুষ্ঠিত কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের নাকের ডগায় জাবিতে যান চলাচল ও বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা জারি

ইরানে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ইরানে সামরিক অভিযান শুরু — মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র এবং তাদের বাণিজ্যিক জাহাজগুলো যদি ইরানি হামলার হুমকির মুখে পড়ে, সেক্ষেত্রে ‘এই মুহূর্তেই’ ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

গতকাল মার্কিন সংবাদমাধ্যম সালেম নিউজ চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের মিত্র এবং তাদের জাহাজগুলোকে হুমকির মধ্যে রেখেছে এবং এই হুমকির অবসানে শক্তি প্রয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো দ্বিধা করবেন কি না।

জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “কোনো দ্বিধা নেই। যদিও আমরা বিষয়টি বেশ ভালোভাবে সামলাচ্ছি, তবে পরিস্থিতি যদি অন্য দিকে মোড় নেয়, সেক্ষেত্রে আমি অবশ্যই পদক্ষেপ নেবো—এমনকি এখন, এই মুহূর্তেই তা করতে পারি।”

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, “গত পাঁচ মাসে আমাদের একজন সেনাও প্রাণ হারাননি। পারস্য উপসাগরের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে—পুরোপুরি নিয়ন্ত্রণ।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের জানুয়ারি মাসে। সেই হিসেবে আরও ২৬ মাস ক্ষমতায় থাকছেন তিনি। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের শাসনব্যবস্থা ভেঙে ফেলতে যদি ২৬ মাস সময়ও লাগে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখবে কি না।

জবাবে তিনি বলেন, “দেখুন, শাসনব্যবস্থাটি এমনিতেই ভেঙে পড়ছে। তাদের গণমাধ্যমে যা বলা হচ্ছে, তা বাস্তব পরিস্থিতির চেয়ে সম্পূর্ণ আলাদা।”

তিনি আরও বলেন, “সেখানে মুদ্রাস্ফীতির হার বর্তমানে ৩০১ শতাংশ। তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তারা সৈন্যদের বেতন দিতে পারছে না। তাদের সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছে; নৌবাহিনী ও বিমানবাহিনী—সবই শেষ।”

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যখন দায়িত্ব থেকে সরে যাবেন, তখনও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় টিকে থাকে, তবে কি তা তাঁর প্রেসিডেন্সির জন্য পরাজয় হিসেবে গণ্য হবে? প্রশ্নটির উত্তরে ট্রাম্প বলেন, “হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে।”

ঘটনাচক্রে বৃহস্পতিবার সালেম নিউজে ট্রাম্প যখন এই সাক্ষাৎকার দিয়েছেন, তার কয়েক ঘণ্টার পরেই শুক্রবার ভোরের দিকে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবারের হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির বেশ কয়েকটি রাডার ডোম সরাসরি আঘাতের শিকার হয়েছে এবং বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিতে হামলা করা থেকে বিরত ছিল ইরান। শুক্রবারের হামলার মধ্যে দিয়ে দু’মাসের সেই ‘বিরতি’ ভেঙেছে আইআরজিসি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত

ইরানে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬