ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, এসআইকে কুপিয়ে জখম রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি মুক্তি পেল, আদালতের নির্দেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর — বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে মুক্তি দিয়েছে মুম্বাইয়ের আদালত। আদালত অভিযুক্তের গ্রেফতারকে বেআইনি বলে ঘোষণা করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সোনাক্ষী সিনহী বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে, তার কিছু বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং শনিবার (১৪ নভেম্বর) দিল্লি থেকে আরিয়ান দীপক জৈন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিকে মুম্বাইয়ের বান্দ্রা আদালতে হাজির করা হয়। তবে আদালত জানায়, অভিযুক্তকে মুম্বাইয়ে নিয়ে আসার আগে দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়নি, যা বেআইনি গ্রেফতারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, দিল্লি থেকে সরাসরি অভিযুক্তকে মুম্বাইয়ে আনা হয়েছে, অথচ অন্য রাজ্য থেকে কাউকে গ্রেফতার করে নিয়ে আসার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। তদন্তকারী সংস্থা কেন সেই প্রক্রিয়া অনুসরণ করেনি, তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

বান্দ্রা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে তিন দিনের হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছিল। পুলিশের দাবি ছিল, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরি করতে ব্যবহৃত মাধ্যম বা ইলেকট্রনিক যন্ত্রের সন্ধান প্রয়োজন।

অন্যদিকে, অভিযুক্তের আইনজীবীরা পুলিশের আবেদনের বিরোধিতা করেন। তারা জানান, গ্রেফতারের আগে অভিযুক্তকে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি এবং তাকে গ্রেফতারের কারণও জানানো হয়নি। আইনজীবীদের দাবি, অভিযুক্তকে বিমানে করে মুম্বাইয়ে আনা হয়েছে, যা আইনগতভাবে সঠিক নয়।

আদালত জানায়, অভিযুক্তের বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তাতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস)-এর ৩৫(১)(বি) ধারার নির্দিষ্ট নিয়ম মেনে গ্রেফতার করতে হয়।

গ্রেফতার কেন প্রয়োজন, তার কারণও নথিভুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু তদন্তকারী আধিকারিক সেই নিয়ম যথাযথভাবে মেনেছেন, এমন প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়নি। বিচারকের পর্যবেক্ষণ, তদন্তের স্বার্থে কোনও ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে রাখা যায় না, বরং আইনে নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি।

এই কারণে আদালত অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়, যা মামলার তদন্তে নতুন মোড় নিয়ে এসেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, এসআইকে কুপিয়ে জখম

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি মুক্তি পেল, আদালতের নির্দেশ

আপডেট সময় : ০৩:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬