ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাটে সাইকেল র‍্যালি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাটে — আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’ এই র‍্যালির আয়োজন করে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে র‍্যালিটির উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও রূপকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ দীর্ঘদিন ধরে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার কুলাঘাট হয়ে বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী তার সফরে পিছিয়ে পড়া একটি অঞ্চলে সামাজিক অপরাধ কমানোর উদ্যোগ প্রত্যক্ষ করবেন। তিনি জানান, তরুণ সমাজকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াবহ প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা, শরীরচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই আয়োজন।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধবিরোধী সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। ত্রাণমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী, সমৃদ্ধ ও আলোকিত লালমনিরহাট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর সফরকে জেলাবাসীর জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয় উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, এই উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাটে সাইকেল র‍্যালি

আপডেট সময় : ০৩:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬