ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

সিদ্ধিরগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোর রাত ৪টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. মোত্তফা কামালের নেতৃত্বে এসআই (নিঃ) সাইফুল ইসলাম, কনস্টেবল মাসুদ রানা ও কনস্টেবল মোজাম্মেল হকের সমন্বয়ে একটি টিম মিজমিজি পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

‎আটককৃত আসামির নাম মো. শারিফ (৪৬)। তিনি জামালপুর সদর থানার হামিদপুর গ্রামের লতিফুর রহমানের ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ায় বসবাস করে আসছিলেন।

‎অভিযানের সময় উপস্থিত সাক্ষী রনি (২৬), সোহাগ (৩৪) ও এসআই (নিঃ) মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে আসামির বসতঘর তল্লাশি চালানো হয়। এসময় তার বিছানার বালিশের নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ২.২৫ গ্রাম এবং বাজারমূল্য সাড়ে সাত হাজার  টাকা বলে জানা যায়।

‎পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা বিক্রি করে আসছিল। এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ আসামিকে থানায় আনা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন,
‎মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে মিজমিজি এলাকা ছাড়াও আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছিল। আমরা তার সাথে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে কাজ করছি। সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এ ধরনের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার প্রতিটি টিম মাঠে কাজ করছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যতদিন না এলাকা সম্পূর্ণভাবে মাদকমুক্ত হয়।”

‎ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার (২৩ আগস্ট ২০২৫) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

সিদ্ধিরগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫