ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় র‌্যাব অভিযান, উদ্ধার ৬ ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টেকনাফ উপজেলা হোয়াইক্যংয়ে হামলা: আহত দাদা-নাতি ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জে সীমান্ত টাওয়ারে ‘হিয়োনা’ শোরুমের উদ্বোধন

নামিবিয়ায় পুলিশ ভ্যান-কারাগার বাসের সংঘর্ষে নিহত ১৬

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: নামিবিয়ার দক্ষিণাঞ্চলে মারিয়েন্টাল শহরের কাছে একটি পুলিশ ভ্যান এবং কারাগার বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো দেশে শোকের ছায়া ফেলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রবিবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা ১৬ জন নিহতের বিষয়টি জানিয়েছেন। যদিও প্রাথমিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুর সংখ্যা ১৪ জানিয়েছিল, কিন্তু রবিবার আপডেটে বলা হয়েছে যে হাসপাতালে নেওয়ার পর এক পুলিশ ও এক কারাগার কর্মকর্তা মারা যান।

গৃহায়ণ, অভিবাসন, নিরাপত্তা ও সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকালে রাজধানী উইন্ডহুক থেকে প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণে মারিয়েন্টাল শহরের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, উল্টে যাওয়া গাড়িগুলোর বিধ্বস্ত ধ্বংসাবশেষ মহাসড়কে ছড়িয়ে আছে, চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মরদেহ।

স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়া ইপুম্বু জানিয়েছেন, ওই দুই যানবাহনে মোট ১৯ জন ছিলেন। পুলিশ ভ্যানে ছিলেন ৬ জন—পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং একজন সাধারণ যাত্রী, আর সংশোধনী সেবা বাসে ছিলেন ১৩ জন কর্মকর্তা।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনার স্থানের মর্মান্তিক ছবি ও ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকতে জনগণকে অনুরোধ করেছেন।

প্রেসিডেন্ট নেটুম্বো নান্দি-নদাইটওয়া শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই ক্ষতির গভীরতাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘নিহত কর্মকর্তা ও সাধারণ নাগরিকরা আমাদের নামিবিয়ান পরিবারের অংশ ছিলেন, তাদের মৃত্যু এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।’

সূত্র: বিবিসি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র

নামিবিয়ায় পুলিশ ভ্যান-কারাগার বাসের সংঘর্ষে নিহত ১৬

আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫