ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ সাগর গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ লিটন ওরফে সাগর (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে মিজমিজি সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে আল-আমিনের বাড়ির সামনে থেকে লিটনকে আটক করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ২ গ্রাম, আনুমানিক মূল্য ৬ হাজার টাকা) এবং অপর একটি পলিথিনে রাখা ৮৭ পুরিয়া হেরোইন (ওজন ৮.৫ গ্রাম, আনুমানিক মূল্য ২৫ হাজার ৫০০ টাকা) উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লিটন দীর্ঘদিন ধরে স্থানীয় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে ইয়াবা ও হেরোইন খুচরা ও পাইকারি দরে বিক্রি করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) ধারার ১০(ক) ও ৮(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত লিটন ওরফে সাগর (৩৮) বরিশালের মেহেন্দীগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের আনতাজ আলী সিকদারের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

ওসি আরও জানান, সোমবার (১ সেপ্টেম্বর) আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ সাগর গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫