ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

পাকিস্তানের বন্যাকবলিত মুলতানে উদ্ধারকারীদের নৌকা ডুবে ৫ মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যাকবলিতদের উদ্ধার করে নিয়ে আসতে থাকা একটি নৌকা চেনাব নদীতে উল্টে যাওয়ার পর ডুবে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে।

গত এক সপ্তাহের টানা মৌসুমি বৃষ্টিতে পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিনটি প্রধান নদীর পানি বেড়ে যায়। কৃষিভিত্তিক এ প্রদেশে পাকিস্তানের প্রায় ২৫ কোটি ৫০ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস।

এ দুর্ঘটনা শনিবার রাতে ঘটে জানিয়ে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক ইরফান আলি কাথিয়া স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘রেসকিউ ১১২২ নৌকাটি পানির নিচে থাকা একটি বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুর্ভাগ্যবশত ৫ জন মারা গেছেন।’

বন্যায় নদীতীরবর্তী গ্রামীণ অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও প্রবল বৃষ্টিতে নগর এলাকাও প্লাবিত হয়েছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের বেশ কয়েকটি অংশ।

দক্ষিণ এশিয়ার মৌসুমি বৃষ্টি কৃষকদের জন্য জরুরি হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এ প্রাকৃতিক ঘটনা ক্রমেই অপ্রত্যাশিত ও প্রাণঘাতী হয়ে উঠছে।

চলতি মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে জুন মাস থেকে এখন পর্যন্ত প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পাকিস্তানজুড়ে ৮৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল

পাকিস্তানের বন্যাকবলিত মুলতানে উদ্ধারকারীদের নৌকা ডুবে ৫ মৃত্যু

আপডেট সময় : ০৮:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫